পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুছাব্বির ফরিদ’র শুভেচ্ছা বাণী

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

 

ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার গ্রহণের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আহবান জানিয়েছেন চিকনাগুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মোঃ আব্দুল মুছাব্বির ফরিদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।

মাছাব্বির ফরিদ বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম ও কিয়াম পালনের পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র উৎসব ‘ঈদুল ফিতর’। জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়ন নাগরিকবৃন্দসহ দেশ-বিদেশের সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’। ঈদ মুসলিমদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে’।