আসুন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই-চেয়ারম্যান আফছর শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২২ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪ন খাদিমপাড়া ইউনিয়ন এবং সিসিকের নব-গঠিত ৩২ ওয়ার্ড বাসীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট আফছর আহমদ। শনিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। চেয়ারম্যান বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সবক্ষেত্রে সাফল্যের চলমানধারা নতুন শিখরে উন্নীত হবে। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকলকে জানাই শুভেচ্ছা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। SHARES গণমাধ্যম বিষয়: