দোয়ারাবাজারে শিক্ষার্থীদের মাঝে ‘আলো সোলার’ লাইট বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে এলজি এসপি-৩ এর আওতাধীন একশ’জন শিক্ষার্থীদের মাঝে ‘আলো সোলার ‘ লাইট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের লাইট বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুর রাজ্জাক ভুট্রো (প্যানেল চেয়ারম্যান), মিজানুর রহমান মিজু, এরশাদুর রহমান, আবদুল গফ্ফার, কাছম আলী, জুয়েল মিয়া, কামরুল ইসলাম, জামাল উদ্দিন, আলীম উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য নেহারুন নেছা, হাজেরা খাতুন, সুফিয়া বেগম প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: