জৈন্তাপুরের চিকনাগুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায়

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া চিকনাগুল ইউনিয়নের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

চিকনাগুল যুবসমাজের উদ্যোগে চিকনাগুল ইউনিয়নের দেশ ও প্রবাসে তাকা সমাজ সেবী গণের নিকট থেকে উত্তলন কৃত টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে ৫শত টাকা করে ৫৯ টি পরিবারের মাঝে সর্বমোট ২৯ হাজার ৫শত টাকা বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২জুন) বিকেল ৫ ঘটিকা থেকে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা ভিত্তিক তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন যুবসমাজের একট দল।

সহায়তা বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন আমরা যুবসমাজ সবসময় চেষ্টা করি মানুষের দুঃখ কষ্টের সময় পাশে দাঁড়াতে আমাদের এই কার্যক্রাম বাস্তবায়নে দেশ ও বিশেষ করে আমাদের প্রবাসী সমাজ সেবীগন এগিয়ে এসেছে আমাদের ইউনিয়নের প্রবাসীগণ চিকনাগুল বাসীর যে কোন দুর্ভোগে সবসময় পাশে থাকেন। আমাদের এ কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।

বিতরণ এর সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক সাবেক ছাত্র নেতা আফতাব আলী, বাদশাহ মিয়া,নজরুল ইসলাম, জামাল আহমদ, সোহেল ফারুক,মানিক আহমদ, আসাদুজ্জামান আসাদ,শাহেদ আহমদ,আলঙ্গীর হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, ছাত্র নেতা মঞ্জুর আহমদ, মামুন হোসেন জাকারিয়া।