কোম্পানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে: মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার। তিনি বলেন, দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতিমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে কোম্পানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। এ সময় তিনি কোম্পানীগঞ্জের ৩ হাজার বন্যার্তের জন্যে শুকনো খাবার দেওয়ার কথা ঘোষণা করেন।

বুধবার (২২ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এসময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের পাশে দাড়ানোর জন্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদিন ও গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ কাজী আলফু মিয়া,হুমায়ুন কবির মুছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিস্বাস,ইয়াকুব আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী,পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম,উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল আলম,সহ সভাপতি রুপক চন্দ্র দাস,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,এলজিইডি অফিসার শাহ আলম, উপজেলা মৎস অফিসার ইমরান আহমদ,সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কামরুজ্জামান রাসেল,প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান,যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,পরিসংখ্যান অফিসার খাঁন সাইফুল হক, নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম প্রমুখ।