বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, সড়কে দুর্ঘটনায় নিহত ৬ Desk Desk News প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, সড়কে দুর্ঘটনায় নিহত ৬ সিলকো সংবাদঃ-রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুসহ ৬ জন নিহত এবং দু্ইজন আহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলায় কাজীপুরে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহীর মুন্নোফের মোড় এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫), অজ্ঞাত নারী (২২) এবং ১০ বছর বয়সী এক শিশু ও এক বছর বয়সী এক শিশু। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। গোদাগাড়ীর কাজীপুরে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে গুরুতর আহত দুই শিশুসহ আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও দুই শিশু মারা যায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। SHARES জাতীয় বিষয়: