কোম্পানীগঞ্জ যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কোম্পানীগঞ্জে পালিত হয়েছে। সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ দিনের কার্যক্রম শুরু করেন। এরপর এক আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,কার্যকরী সদস্য শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য জাফর দেওয়ান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান দাশ,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,উপজেলা ছাত্রলীগ নেতা ইসফার আহমদ প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: