সিলেটে তিন দিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী Desk Desk News প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ৩ দিনের সরকারী সফরে সিলেট এসেছেন। মন্ত্রী আজ বুধবার সকাল ৯টার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি সরাসরি সড়ক পথে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পরে তিনি কোম্পানিগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধা সাড়ে সাতটায় সিলেট সার্কিট হাউজে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রী বুধবার রাতে সিলেট সার্কিট হাউসে রাত্রী যাপন করবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান, সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান, সিলেটের এসপি ফরিদ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানি গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, পুর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ। সফর সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটায় সিলেট সার্কিট হাউস থেকে গোয়ানঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯ টায় আলীরগাঁও কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং কলেজ এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল ১০ টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিদ্যালয় এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় অংশগ্রহণ করবেন। পরে দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। সন্ধায় শ্রীপুরে মন্ত্রীর বাসভবনে রাত্রি যাপন করার কথা রয়েছে। শুক্রবার সকাল ৯ টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এবং ১১টায় মন্ত্রী জৈন্তাপুরে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে পরিদর্শনে যাবেন । পরে জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করার কথা রয়েছে। SHARES প্রবাসী মন্ত্রণালয় বিষয়ক সংবাদ বিষয়: