বিদেশ সফর সংক্ষিপ্ত করে নিজ নির্বাচনী এলাকায় বন্যা আক্রান্তদের কাছে ছুটে আসছেন মন্ত্রী ইমরান আহমদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২২ কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নিতে বিদেশ সফর সংক্ষিপ্ত করে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার সিলেট আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। জানা যায়, মন্ত্রী ইমরান আহমদ গুরুত্বপূর্ণ কাজে সরকারি সফরে মধ্যপ্রচ্যে অবস্থান করছিলেন। কিন্তু ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জসহ সিলেটের বেশকটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও তাদের খোঁজ খবর নিতে মন্ত্রী ইমরান আহমদ সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ রাতে মধ্যপ্রাচ্যের কাতার থেকে দেশে ফিরবেন এবং শনিবার ( ২১ মে) গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। মন্ত্রী ইমরান আহমদ’র বরাত দিয়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মন্ত্রী ইমরান আহমদ একান্ত সচিব এক প্রেস রিলিজে সিলেট-৪ আসনের বন্যা আক্রান্তদের খোঁজ খবর নেওয়ার বিষয়টি জানান। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: