র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত

Desk Desk

News

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত

সিলকো ডেস্কঃ-কক্সবাজারের টেকনাফে গভীর পাহাড়ে র‍্যাবের বন্দুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত গ্রুপের সাতজন নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে জাদিমোড়া- গভীর পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সদরদফতরের মেজর রইসুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, ‘নিহত ডাকাত দলের সদস্যদের কাছে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আশপাশে ব্যাপক র‌্যাব সদস্য মোতায়েন আছে।’