দোয়ারাবাজারে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ Desk Desk News প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ আলা উদ্দিন: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে ভিকটিমের বাবা। সোমবার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে শিশুর বাবা বাদী হয়ে কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলাটি করেন। অভিযুক্ত কবির হোসেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, শিশুটি গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে নানীর সাথে একটি পুকুর পাড়ে শাক তুলতে যায়। এ সময় অভিযুক্ত কবির হোসেন নানীকে দূর জায়গায় বেশি কচুর লতি পাওয়া যাবে বলে পাঠিয়ে দেয়। এদিকে মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে বখাটে কবির হোসেন তাকে ধর্ষণ করে। পরে শিশু চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে দ্রুত পালিয়ে যায়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। SHARES গণমাধ্যম বিষয়: