সাংবাদিক ইলিয়াস ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে পিবিআই প্রধান বনজ কুমার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংবাদ সম্মেলনে মিতু হত্যাসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ইলিয়াসের ‘মিথ্যা তথ্যের’ বিষয়টিও উঠে আসবে বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নানা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ খুদে বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পিবিআই সদরদপ্তরে মিতু হত্যা মামলা সংক্রান্তে বাবুল আক্তারসহ বিভিন্ন বিষয়ে ইলিয়াস হোসাইনের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ সংক্রান্ত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদা Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: