আমবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বাবুল মিয়া শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বাবুল মিয়া। গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিভাবক ভোটার হলেন ৯৬৮ জন ভোটার, এর মধ্যে ৬১৭ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক পদে ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। এর মধ্যে বাবুল মিয়ার প্যানেলের সবাই বিজয়ী হন। নির্বাচিতরা হলেন নায়েব আলীর প্রাপ্ত ২৩৯ ভোট, কামরুজ্জামান প্রাপ্ত ভোট ২২৬, আব্দুল মালিক প্রাপ্ত ভোট ২০৮, রইছ মিয়ার প্রাপ্ত ভোট ১৭০, আয়াতুন নেছার প্রাপ্ত ভোট ২৮৩। নির্বাচিত প্রতিনিধি ৫ জন এবং বিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধি পরবর্তী সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন প্রতিদন্দিতা করেন। তারা হলেন মান্নারগাঁও ইউনিয়নের যোগিরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা মুক্তিযোদ্ধার স্ন্তা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া ও বদরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদ। গত বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে গোপন ব্যালটে নির্বাচ অনুষ্ঠিত হয়। তাদের ভোটাধিকারের মাধ্যমে মো.বাবুল মিয়া ৫ ভোট পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রশিদ পেয়েছেন ৩ ভোট। নির্বাচন পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: