আদনান সামী’র জন্মদিনে কেক কাটলেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগ নেতৃবৃন্দ

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা আদনান সামী’র ২৩ তম জন্মদিন পালিত হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সৈয়দ শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে দিবসটি উদযাপন করলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমীর দেওয়ান,সাবেক ছাত্রনেতা সোহান ছইদুর, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল রানা,এখলাছ আলী,আল মামুন,ইমন দেওয়ান,মুজিবুর,দিলোয়ার,আব্দুল্লাহ,রিপন,জহিরুল সহ অর্ধশতাধিক ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী।