টুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টুকের বাজারে নবগঠিত টুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় টুকের বাজার পাঠাগারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। টুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফর মিয়ার পরিচালনায় সভায় সভাপতিত্বে করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও টুকের বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে টুকের বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য খুরশেদ আলম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন রবি, আয়না মিয়া, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ইউপি সদস্যা মার্জিয়া জামানসহ বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে মোঃ ইয়াকুব আলী বলেন, অবৈধভাবে বাজারের পূর্বপাশে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা। বাজারের অবকাঠামো উন্নয়নের জন্য চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় এস্থানে থাকা কাঁচামাল বাজার, মাছ-শুটকি বাজার, মুরগি-মাংসের দোকান ও পান বাজারকে বাজারের পূর্বপাশে স্থানান্তর করা, বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও বাজারের বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। SHARES গণমাধ্যম বিষয়: