জকিগঞ্জ থেকে ইয়াবা এনে কোম্পানীগঞ্জে পাইকারী বিক্রি করেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী নাজমুল

Desk Desk

News

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

 

ভোলাগঞ্জে পরিচিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী। অধিক মুনাফা লাভের আশায় ট্রান্সপোর্ট ব্যবসার আরালে করেন ইয়াবা চোরাচালান। বাড়ি সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে। সীমান্তের কাছে হওয়ায় সহজেই ইয়াবার চালান পৌছে দেয় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ,পাড়ুয়া,ডাকঘর ও পরিবহন সাইট স্পট সাকেরা এলাকায়। অবশেষে সেই ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মুখোশ উন্মোচন হয় পুলিশের কাছে। চোরাচালানের টাকা নিয়ে পাড়ুয়া বদিকোনা গ্রামের অজ্ঞাত এক ইয়াবা ব্যবসায়ীর সাথে হট্টগোল করাকালীন পুলিশের হাতে আটক হয় মুখোশধারী সেই ইয়াবা ব্যবসায়ী নাজমুল হোসাইন (৩৪)। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেন কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহ আলম ভূইয়া। আটক মাদক ব্যবসায়ী জকিগঞ্জ সীমান্তবর্তী কছকনকপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের পুত্র। স্থানীয় একাধিক ট্রান্সপোর্ট ব্যবসায়ী জানান, এর আগেও সে স্থানীয় কয়েকজনের কাছে ইয়াবাসহ আটক হয়। পরবর্তিতে আর মাদক ব্যবসা করবেনা মর্মে মুচলেকা নিয়ে ছাড়া পায়। শেষমেষ পুলিশের হাতে বন্দি হতো হল নাজমুলকে।

শনিবার (২২ অক্টোবর) রাত ০৮ টা ৪৫ মিনিটের সময় নিজস্ব প্রতিষ্ঠান মা পাথর জগৎ পরিবহন সংস্থা থেকে ২০০ পিস ইয়াবার চালানসহ নাজমুল পুলিশের হাতে আটকের মধ্য দিয়ে তার মুখোশ উন্মোচিত হয়।

উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত ও আটক ব্যাক্তিকে একমাত্র আসামী দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী মামলা দায়ের করেন পুলিশ। মামলা নং ১৪।

অভিযানের নেতৃত্বদানকারী কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শাহ আলম বার্তা বাজার প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ তাকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।