ঢালার মুখে হঠাৎ পুলিশি অভিযান, নৌকাসহ ৪ জন আটক Desk Desk News প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২ অবৈধভাবে বালু উত্তোলনের সময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী সংলগ্ন ঢালার মুখে হঠাৎ পুলিশি অভিযান পরিচালিত হয়। রোববার (২৩ অক্টোবর) বিকাল ৩ টা ১৫ মিনিটের সময় অভিযানে একটি বাল্কহেড ও চারজনকে আটক করেন পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঢালার মুখ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বাল্কহেড ও বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশগুলো নিরাপদে অন্যত্র সরিয়ে নিলেও অপ্রস্তুত অবস্থায় ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় কোম্পানীগঞ্জ পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে হাবিবুর রহমান, আব্দুস সালাম, মহরম আলী ও আতাবুর রহমান। এ সময় আনুমানিক ৩ শত বর্গফুট বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়। জব্দকৃত বালু ও বাল্কহেড মামলার আলামত ও আটক চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেন পুলিশ। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। SHARES গণমাধ্যম বিষয়: