কোম্পানীগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসারের ব্যক্তিগত গাড়ি ভস্মীভূত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে আনুয়ারুল আলম খান নামের এক ট্রাফিক পুলিশ অফিসারের ব্যক্তিগত গাড়ি রাতের আধারে পুরে ছাই হয়েছে। ঘটনাটি শুক্রবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক সোয়া দুইটায় ঘটে। উপজেলা পরিষদ সংলগ্ন মিজানুর রহমানের ভবনের নীচে এ ঘটনা ঘটে। ভস্মীভূত গাড়ির মালিক কোম্পানীগঞ্জ থানা ট্রাফিক পুলিশের এটিএসআই আনোয়ারুল আলম খান। ক্ষতিগ্রস্ত আননোয়ারুল আলম খাঁন জানান, গাড়িটি আমার ভাইয়ের ছোট ভাইয়ের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি। গাড়িটি কিভাবে পুড়েছে বুজতেছিনা। এব্যাপারে থানায় কোনো অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: