কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ত্রী বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইসাকলসে অনুষ্ঠিত সম্মেলনে শামসুল ইসলামের সভাপতিত্বে ও সভা সঞ্চালনা করেন উপজেলা সংসদ কমান্ডের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজকুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা ইসমত আলী মুক্তিকালা। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা সংসদ সন্তান কমান্ড শাখার সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন জিবন।সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির হোসেন।সহ দপ্তর সম্পাদক মোঃ ফারুক আহমেদ। আইন বিষয়ক সম্পাদক জসীমউদ্দীন। SHARES জাতীয় বিষয়: