উপজেলা সদর ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে জীবন-আরিফ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে চলছে সম্মেলন ও কমিটি গঠন। উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শেষ হয়। এবার সদর ইউনিয়ন ১ নং ইসলামপুর পশ্চিম যুবলীগের ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। উপজেলার উত্তর বুরদেও,লাচুখাল ও শিলের ভাঙ্গা গ্রামকে নিয়ে উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব লীগের সম্মেলনের মধ্য দিয়ে দলের দায়িত্বশীলরা কমিটি গঠন কার্যক্রম শুরু করেন। গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে এসেছেন জীবন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ আহমদ। সম্মেলনে ০৪ সদস্যের আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয় নবি হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয় জাহাঙ্গীর আলম।

বুধবার (১৬ নভেম্বর) তমুল প্রতিযোগিতার মাধ্যমে হাজারো কর্মী সমর্থকের উপস্থিতিতে ওয়ার্ড সম্মেলনটি শেষ হয়। দুই বছর মেয়াদী যুবলীগের আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্যে নির্দেশ দেন ইউনিয়ন যুবলীগের দায়িত্বশীল মুদাচ্ছির আলী ও ইয়াসিন মিয়া। মুদাচ্ছির আলীর সভাপতিত্বে ও ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা পূর্ববর্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অতিত সংগ্রাম ও বিএনপি জামায়াতের দুঃশাসন বিরুদ্ধে এক সভা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী পূর্ববর্তি সভায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুদাচ্ছির আলীর সভাপতিত্বে ও ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ। সম্মেলন উদ্বোধক ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শাহ আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলি,  উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আনসার আলী, জাফর দেওয়ান,পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন,তেলিখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া মজনু,উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি কুদ্দুছ মিয়া ও সাধারণ সম্পাদক মজিদ খান,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সহ সভাপতি সিরাজুল হক,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়, আমীর দেওয়ান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর আলী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। দপ্তর সম্পাদক আব্দুল আলীম।ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ, দেলোয়ার মাহমুদ রিপন ও জামাল উদ্দিন জামাল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম ও সাহাব উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি বেলাল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমিন, উপজেলা যুবলীগ নেতা বিজিত রঞ্জন মুহন্ত,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলম স্বাধীন,হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক কবির মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাতিলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী।