ড্রেনে নবজাতকের লাশ Desk Desk News প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ড্রেনে এক নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে। ধারণা করা হয় গতরাত (সোমবার) ১০ টা থেকে ১১ টার মধ্যে একজন স্বামী পরিত্যক্তা মহিলা গর্ভপাত করে নবজাতক শিশুটিকে মৃত অবস্থায় ড্রেনের মধ্যে ফেলে রেখে চলে যায়। এর আগে সেই মহিলা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভপাত জনিত চিকিৎসা নিতে আসেন। সেখানে রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় গর্ভপাত গঠায়। এরপর রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটের সময় ডাক্তার রুপি মহিলার শারিরীক অবস্থা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয়রা ড্রেনের ভেতর একটি নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে ওই নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করে। নবজাতকটি ছেলে শিশু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন,সিসি ক্যামেরা ফুটেজ দেখে দায়ী মহিলাকে সনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারী কর্মকর্তা ও থানা সেকেন্ড অফিসার শাহ আলম বার্তা বাজার প্রতিবেদককে জানান রাতের বেলায় ৩৪/৩৫ বছর বয়সী এক মহিলা গভর্পাত জনিত চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার ব্যপারে অধিকতর তদন্ত করছি। খুব শিগ্রই রহস্য উদঘাটন হবে। উদ্ধারকৃত নবজাতক শিশুর লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত এর কোনো ক্লু-লেস উদ্ধার করতে পারেনি কোম্পানীগঞ্জ থানা পুলিশ। SHARES অপরাধ বিষয়: