দোয়ারায় জমি বিরোধের জেরে ভাইয়ের সাবলের আঘাতে ভাই খুন

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত ছোট ভাইয়ের নাম হিরন মিয়া (৪২)। সে দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে তাদের আরেক ভাই নুর মিয়া মাছ ধরতে ছিলেন এসময় বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে ৩ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইর স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়। পরে ৩ ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়িয়ে পরেনন। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার সাবলের আঘাতে ঘোরতর আহত হয়ে মাঠিতে পড়ে যান হিরন মিয়া । পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলো শুক্রবার রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন।

দোয়ারা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, পারিবারিক ঝামেলা নিয়েই তাদের ভাই ভাবীদের মধ্যে সংঘর্ষ হয়, এসময় বড় ভাই লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে পেটে আঘাত করলে সে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকীরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।