কোম্পানীগঞ্জে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লোভা হাওর এলাকায় সরকারী খাস জমি দখল রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারী) দুপুরে লোভাহাওর এলাকায় মোঃ আসাদ ভূইয়ার (৬২) দখলে থাকা সরকারী খাস জমি দখল করতে বাধাপ্রাপ্ত হয়ে পূর্ণাছগ্রামের মৃত আব্দুস সোবহান ছেলে কবির, শাহাবুদ্দীন, জলাল ও ইসলাম গংয়ের হামলায় আসাদ ভূইয়া সহ ৮ জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে আসাদ ভূইয়ার পেটে ঘোরতর জখম হয়। ঘোরতর আহতবস্থায় আসাদ ভূইয়াকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করেন। গতকাল রাতে আসাদ ভূইয়ার পেটে অস্ত্রোপচার করেন কর্তব্যরত ডাক্তাররা। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচার করলেও শঙ্কামুক্ত নন আসাদ ভূইয়া।

স্থানীয়সূত্রে জানা যায়, নিরীহ আসাদ ভূইয়া ও তার প্রতিবেশীদের উপর খাস জমি দখল সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে দীর্ঘদিন যাবত প্রাণবাশের হুমকি দিয়ে আসছে প্রভাবশালী
কবির, শাহাবুদ্দীন ও জলাল গং। সূত্রে জানা যায়, নিরীহ ব্যক্তিদের উচ্ছেদ করে সরকারী খাস জমি দখল করার জন্যে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে প্রভাবশালী এই চক্রটি।

আরও জানা যায়, নিরীহ আসাদ ভূইয়া দীর্ঘদিন যাবত সরকার জঙ্গল রকম পতিত ভূমি আবাদ করে চাষের আওতায় আনেন। চাষের আওতায় আসার পর থেকেই জমিটির উপর লুলুপ দৃষ্টি রাখেন কবির গং। সুযোগ খুজেন দখলের। যার ফলে জমিটি দখল করতে গিয়ে কবির গং নিরীহ আসাদ ভূইয়া ও তার আত্মীয়ের উপর হত্যার উদ্যেশ্য অস্ত্রেসস্ত্রে ঝাপিয়ে পরেন। বর্তমানে আসাদ ভূইয়ার পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আসাদ ভূইয়া।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলে জানান আহত আসাদ ভূইয়ার বড় ভাই মুক্তিযোদ্ধা সফি উদ্দিন রেণু মিয়া।