মালয়েশিয়ায় প্রবাসীদের ভালোবাসায় সিক্ত কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সম্পাদক সোহেল Desk Desk News প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হোন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জৈন্তা বার্তা ও দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা। গতকাল স্থানীয় সময় রাত ৮ টায় মালয়েশিয়ার কুয়ালালামাপুরে বুকিত বিনতাং ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টে প্রবাসী কমিউনিটি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার প্রবাসীদের নানান বিষয় নিয়ে আলোচনা হয়। সোহেল রানাকে মালয়েশিয়ায় স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ খালেদ আহমদ, মোঃ জুয়েল আসিক, আব্দুর রহমান, আব্দুল আলিম, আলী হোসেন সাগর, সুমন, রুহুল, জামিল, আল-আমীন, রাকিব, আফজাল, কামরুল, মোঃ ভুঁইয়া, মামুন, রুবেল, কবির হোসেন,শাওন প্রমুখ। উল্লেখ্য গত ২২ নভেম্বর, রোজ মঙ্গলবার (২০২২) ১০ দিনের ব্যাক্তিগত সফরে থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যান মোঃ সোহেল রানা। দশ দিনের সফর শেষে ১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। SHARES গণমাধ্যম বিষয়: