কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩ ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সারে ৮টার সময় কোম্পানীগঞ্জ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রওয়ানা হোন তারিকুল ইসলাম ও সোহেল রানার নেতৃত্বাধীন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। এ সময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক, লাউয়াছড়া, শ্রীমঙ্গল উপজেলার গ্র্যান্ড সুলতান, বধভূমি-৭১ সহ বিভিন মনলোভকর দৃশ্য ঘুরে ঘুরে দেখেন। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল রানা ছাড়াও বার্ষিক বনভোজনে অংশ নেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা,যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমেদ,কোষাধ্যক্ষ মীর আল মমিন,কার্যকরী সদস্য নুমান আহমদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউছার আলম,জাফর আহমদ,মনির পাঠান,লিটন হাসান,আবুল খায়ের প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: