কোম্পানীগঞ্জে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারের মধ্যে ৩ কোটি ৭২ লাখ টাকা সমপরিমাণে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলা ইউনিট।

এ উপলক্ষে বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, সদস্য মোস্তাক আহমদ পলাশ, সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, ওসি সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামসুল আলম, সিরাজুল হক, সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান রানা প্রমুখ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ভাষা ও কাজ শিখে বিদেশে না গেলে ভালো আয় করা যায় না। তাই দক্ষ হয়েই বিদেশ যাওয়া উচিত। বিদেশ যাওয়ার আগে অবশ্যই যথাযথ ভাষা ও ট্রেড প্রশিক্ষণ নেওয়া জরুরি।

বৃহস্পতিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উপযুক্ত ভাষা ও প্রশিক্ষণ না নিয়ে অদক্ষ জনশক্তি প্রতিবছর দেশের বাইরে যাচ্ছে। এ কারণে বিদেশ গিয়ে তারা ভালো আয় করতে পারছে না। ভাষার জ্ঞানটাকে যদি যথাযথ মাত্রায় উন্নীত করতে পারি, তাহলে প্রবাসী শ্রমিকদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি রেমিট্যান্স থেকে বৈদেশিক মুদ্রা রিজার্ভও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন।

এছাড়াও মন্ত্রী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন।