বিশ্ব ইজতেমায় দুই মুসুল্লির মৃত্যু Desk Desk News প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ টঙ্গীর তুরাগ নদের পাড়ে চলমান বিশ্ব ইজতেমা ময়দানে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। মুসল্লিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের। মারা যাওয়া ওই দুই মুসল্লি হলেন সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটেপাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেব (৯০)। তাঁদের মধ্য ময়দানের অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়। অপর দিকে তৈয়র আলী বার্ধক্যের কারণে মারা গেছেন বলে জানা গেছে। ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের বলেন, আজ বৃহস্পতিবার দুই মুসল্লির মৃত্যু হয়। পরে ময়দানের উত্তর-পূর্ব অংশে তাঁদের গোসল শেষে জানাজা হয়। গতকাল বাদ আসর ও মাগরিব স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: