কোম্পানীগঞ্জে মদের চালান সহ একজনকে আটক করলেন ডিবি পুলিশ অফিসার রফিক Desk Desk News প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ সিলেটের কোম্পানীগঞ্জে ৩ শতাধিক বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে আটক করেন ডিবি পুলিশ উত্তর জোন। সে উপজেলার খাগাইল গ্রামের ইসরাইল মিয়ার ছেলে মেহের উদ্দিন (৩৫)। এ সময় তার হেফাজত থেকে ৩৩৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেন। শনিবার রাত রাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় মদ মামলার আলামত ও আটককৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আরও একজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম। এসআই রফিকুল ইসলাম প্রতিবেদককে জানিয়েছেন, আটকস্থল দিয়ে মদের চালান নিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে উৎ পেতে থাকি। মদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। SHARES গণমাধ্যম বিষয়: