কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর সাতদিন পর ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
Oplus_131072

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর সাতদিন পর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বিগত ০৬ জুন বড় ভাই আজির উদ্দিন মারা গেছেন। আজ শনিবার বিকালে প্রবাসে থাকা ছোট গিয়াস উদ্দিন মারা গেলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মৃতের ভাগ্না এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি শাহিন আহমদ। উপজেলার ভাটরাই গ্রামের মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন দীর্ঘ প্রায় চার বছর যাবত সৌদি আরবে কর্মরত ছিল। মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম বইছে।