সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ নির্বাহী কমিটির সহ সভাপতি পদে মুর্শেদ আলম নির্বাচিত Desk Desk News প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ নির্বাহী কমিটির সহ সভাপতি পদে মুর্শেদ আলম নির্বাচিত সিলকো সংবাদঃ-সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট,জৈন্তাপুর,কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)২ এর কার্যনির্বাহী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দরবস্তস্থ সমিতির প্রধান কার্যালয়ে সিলেট পবিস ২ এর জেনারেল ম্যানেজার মো আবু হানিফ মিয়ার সভাপতিত্বে ও আঞ্জব আলীর সঞ্চালনায় এক বোর্ড সভায় এই কমিটি গঠন করা হয়েছে। উক্তসভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন,শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবী,ডা.আব্দুর নুর সহ পবিস ২ এর সকল পরিচালক ও স্থানীয় নের্তৃবৃন্দ। সভাপতি পদে এডভোকেট জামাল উদ্দিন (গোয়াইনঘাট) , সহ সভাপতি পদে অধ্যাপক মোর্শেদ আলম (কোম্পানীগঞ্জ),সদস্য সচিব পদে আব্দুল লতিফ (কানাইঘাট) এবং কোষাধ্যক্ষ পদে নুরুদ্দিনকে (কানাইঘাট) আগামী তিন বছরের (৩) জন্যে নির্বাচন করা হয়। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ (পবিস) এর কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে মুর্শেদ আলম নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলাজোরে আনন্দের জোয়ার বইছে।এর আগে কোম্পানীগঞ্জ থেকে পবিস ২ এর কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছিলেন ডা.আব্দুর নুর। উল্লেখ্য মোর্শেদ আলম কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ২ এর অধীন কোম্পানীগঞ্জের ডাইরেক্টর ও ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন। ডেস্কঃ-সি/স–তা/ই SHARES জাতীয় বিষয়: