কুমিল্লার বুড়িচংয়ে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ সিলকো ডেস্কঃ- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) বিকাল ৫ টার সময় উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাফিজ মেম্বারের বাড়ি পাশে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ দিয়ে খেলার মাঠে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে একটি সাদা বস্তা মোড়ানো অবস্থা দেখতে পাওয়া যায়। বস্তার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে দেখে স্থানীয়রা বুড়িচং থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা গোবিন্দপুর বাজারের পেছনে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেছে। লাশটি বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের পশ্চিমসিংহ গ্রামের মনির হোসেনের ছেলে অটো চালক নাজমুল (১৬)। সে গত দুই দিন ধরে অটোরিক্সাসহ নিখোঁজ ছিল। এই বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বস্তাবন্দি নাজমুলের লাশ উদ্ধার করা হয়েছে।লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্রঃ-একুশে বাংলা SHARES প্রচ্ছদ বিষয়: