বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কোম্পানীগঞ্জে অসচ্ছল ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ ও মাদরাসায় কম্বল বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ (১৭ মার্চ)। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি ও বাঘিয়ার নদীর তীরে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় খোকার। সময়ের আবর্তে খোকা’ই হয়ে উঠেছিলেন বাঙালীর মুক্তির দিশারী। ছাত্রজীবন থেকেই তিনি হয়ে উঠেন প্রতিবাদী কণ্ঠস্বর।জাতির পিতার জন্মদিন ও শিশুদিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের ১৪ জন ছাত্রীকে স্কুল ড্রেস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবিদুর রহমান। এছাড়াও উপজেলার চৌমুহনী-কাঠালবাড়ি মুরাদ আলী হাফিজিয়া মাদরাসার ৬০ জন অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য দরিদ্র পরিবারের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন। কম্বল বিতরণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশকে বিশ্বআতংক করোনাভাইরাস হতে রক্ষা করার জন্যে মাদরাসায় দোয়া ও মোনাজাত করা হয়। সি/স-তা/ই SHARES প্রচ্ছদ বিষয়: