কোম্পানীগঞ্জের খাগাইল বাজারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন Desk Desk News প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ শাহ আলম স্বাধীনঃ-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগ শাখার আয়োজনে কেক কাটা দোয়া মাহফিল ও আলোচনাসভা সম্পন্ন। মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামালের যৌথ সঞ্চালনায় স্থানীয় খাগাইল বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামছুল ইসলাম( রড), সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন ও আজমল হোসেন সেলিম, আইনবিষয়ক সম্পাদক আমির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, দপ্তর সম্পাদক আমির আলী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী,সদস্য এমাদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এম. হাসান মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জমির হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম( স্বাধীন), সাধারণ সম্পাদক মুন্সি লোকেছ আহমদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইন্তাজ আলী এবং সকল ওয়ার্ডের সভাপতি / সাধারণ সম্পাদক সহ যুবলীগ নেতা উস্তার আলী, ছাত্রলীগ নেতা, আবুল হোসেন তাহের, আব্দুল মোমিন, সেলিম উদ্দিন, আজিম উদ্দিন,শিব্বির আহমদ,শাহীন আহমদ জাবেল,দিলোয়ার হোসেন, সুজিত চন্দ্র দাশ,লবিব আহমদ সহ তৃনমুল আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন দক্ষিণ রনিখাই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ আহমদ। সি/স-তা/ই SHARES প্রচ্ছদ বিষয়: