Desk Desk News প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ কোম্পানীগঞ্জে মসজিদে মুসুল্লিরা নির্দেশনা মানছেনা সিলকো সংবাদ:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দু-একটি মসজিদ ছাড়া সবকয়টি মসজিদেই জুম্মার নামাজে মুসুল্লি পরিপূর্ণ পাওয়া গেছে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক জুম্মা নামাজে প্রতিটি মসজিদে ১০ জন মুসুল্লি উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। শুক্রবার (১০ এপ্রিল) জুম্মা নামাজ আদায় করতে মসজিদে মুসুল্লিদের ভীর আর নামাজ আদায়ের সময় করোনাভাইরাসের কোন আতঙ্ক লক্ষ্য করা যায়নি।মসজিদের আউটগুইং মাইক সার্ভিস বন্ধ থাকলেও মুসুল্লিতে পরিপূর্ন দেখা যায় উপজেলার অনেক মসজিদেই। উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও জামে মসজিদে নামাজ পড়তে আসা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম প্রতিবেদকে জানান- মসজিদে হাজারো মুসুল্লিতে প্রাণবন্তভাবে জুম্মার নামাজ আদায় করেছে।মসজিদ মুসুল্লি পরিপূর্ণ অবস্থায় নামাজ আদায় করতে ভালই লাগে।কিন্তু করোনাভাইরাস ভীতি সব মুসুল্লিদের মধ্যে ছিল না।দেশে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি না পেলে দেশে করোনা (কভিড ১৯) মহামারি আকার ধারণ করবে। সূত্রে জানা যায়,উপজেলার বিভিন্ন মসজিদে নামাজের সময় মুসুল্লি পরিপূর্ণ হওয়ার খবর পাওয়া গেছে।অন্যদিকে উপজেলাজুরে সাধারণ মানুষের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করলেও নামাজ পড়তে আসা মুসুল্লিরা তোয়াক্কাই করছেনা স্থানীয় যুব সমাজের প্রচারপ্রচারনাকে। নাম প্রকাশ না করার শর্তে একজন যুব সংগঠক বলেন- যে কাজ পুলিশে করার কথা সেই কি কাজকি জনগনকে দিয়ে হবে?তাছাড়া সাধারণ মানুষ পুলিশকে ভয় পায় কিন্তু আমাদেরকে মানতে চায় না।তাই মুসুল্লিদের সচেতনত করতে পুলিশ প্রশাসনের প্রয়োজন। মুসুল্লিদের সচেতনতায় কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু প্রতিবেদককে বলেন- কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি গ্রাম/পাড়া/মহল্লায় করোনা প্রতিরোধে জনসচেতনতার জন্যে ছোট ছোট টিম গঠন করা প্রয়োজন।করোনা প্রকোপ না কমা পর্যন্ত আমরা মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ি।পবিত্র সব জায়গাতেই নামাজ পড়া যাবে।আমাদের ভাল এবং সুস্থতার জন্যেই সবাইক ঘরে থাকার নির্দেশ পালন করতে হবে।তাছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি নির্দেশনা জারি করেছে সন্ধ্যার পরে ঘর থেকে বাহির হওয়া যাবেনা,যারা আইন অমাণ্য করবে তাদের শাস্তি আওতায় নেওয়া হবে।আসুন নির্দেশ মেনে সুস্ত থাকি। (সি/স-১০ এপ্রিল-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: