মানবিক ইউএনও সুমন আচার্য, বেতনের টাকায় অসহায় ৫০০ জনকে খাদ্য খাওয়ালেন Desk Desk News প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ সিলকো সংবাদ:-ঘরমুখী নিম্ম আয়ের লোকজনের জন্য কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের বেতনের টাকা দিয়ে ৫০০ প্যাকেট রান্না করা সবজি খিচুড়ি ও ডিম ভুনা বিতরণ করেন।করোনাভাইরাস রোধে এবার ঘরের মধ্যে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।করোনা ভাইরাসের প্রভাবে অনেক দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। কোম্পানীগঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষের এহেন পরিস্তিতিতে নিজ বেতনের টাকা দিয়ে রান্না করা খাদ্য বিতরণ করে অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন মন্তব্য করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস। ত্রাণ বিতরণ শেষে সময় সিলকো সংবাদ প্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন করোনা ভাইরাসে দেশের এমন পরিস্থিতিতে অনেক দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ স্বশরীরে দরিদ্র মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার সময় এটা উপলোব্ধি করেছি। তাই নিজের বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের টাকায় রান্না করা খাদ্য কিনে গরিবদের মাঝে বিতরণ করব। তিনি আরও বলেন, কিছু কিছু মানুষকে দেখলাম দিনমজুর। তার পরিবারের সদস্য ৭/৮ জন। করোনাভাইরাসের কারণে কাজ নাই। একদিন কাজ না করলে অন্যদিন ঘরে খাবার জুটেনা। এসব ব্যক্তির পরিবার পরিজন নিয়ে তিন বেলা খাবার যোগাতে কষ্ট হচ্ছে। তাদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছিলাম ইউএনও হিসেবে আমাকে সরকার যে টাকা বেতন দেয় সে টাকা থেকে খাদ্য কিনে রান্না করে ওইসব পরিবারে পৌঁছে দেয়ার। (সি/স-১৪ এপ্রিল-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: