গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত এক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদা:-সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাঈদ আলী অত্র গ্রামের মোকসেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায় সাঈদ আলী শুক্রবার সকালে স্থানীয় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। ইউএনও নাজমুস সাকিব জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। SHARES প্রচ্ছদ বিষয়: