লুটপাট থামাতে ১০ টাকা কেজী দরে ওএমএস চাল খুচরা বিক্রি বন্ধ

Desk Desk

News

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

সিলকো ডেস্ক:-করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচি স্থগিত করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জাগো নিউজকে এ তথ্য জানান। দেশের বিভিন্ন স্থানে ওএসএমসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, চুরি ও আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসলো।

খাদ্য সচিব বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে।’

(সি/স-১৩ এপ্রিল-তা/ই)