মোহাম্মদ জাবেদ আলীর গুচ্ছকাব্য

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

খোকার রোজা

খোকন সোনা মায়ের কোলে,
বলছে মাথা রেখে,
অভিমানে মুখ ঢেকে,
মাগো,আমায় ভোর বিহানে,
দাও না কেনে ডেকে ।
করছি নিয়ত রাখবো রোজা,
এই রমজান মাসে,
আমি ছোট্ট না সে,
খোকার বায়না শুনে মা যে,
মুখটি টিপে হাসে !
বোশেখ মাসের শুকনো দিনে,
লাগবে জলের তিয়াস,
বুঝবি তখন মিয়াস,
কেমনে রাখবে সিয়াম খোকা,
লাগলে ক্ষুধা পিয়াস !
ওহ্‌ !সব মায়ের ভাবনাটা এই,
খোকন যাবে শুকিয়ে,
ক্ষুধার ঠেলায় কুকিয়ে,
লাগলে ক্ষুধা পানির তিয়াস,
দিনেতে খাই লুকিয়ে ।
মাগো,আমায় জাগিয়ে দিও,
অমন কথা ভেবো না,
তোমায় ছুঁয়ে দিব্যি দিলাম,
মুখে কিছুই নেবো না ।
যার খুশিতে রাখবো রোজা,
কেমনে সেটা ভুলবো,
তিরিশ রোজার সকল সওয়াব,
আমলনামায় তুলবো ।

জয়ের মা হাসিনা
জয় বাংলার মাজেজা

”জয় বাংলা স্লোগান দিলেই-
কী ? লীগ কওয়া যায় !”
শেখ মুজিবের মতন বুকটা,
বিগ যে হওয়া চাই ।
দেশের লাগি লোভ তেয়াগী,
কাঁদত দেশের দুঃখে,
দেশের মানুষ স্বাধীনতা পাক,
মুক্ত থাকুক সুখে ।
দেশের ভাষা মায়ের ভাষায়,
করেছেন ভাষণ দান,
জাতি সংঘে-ই গেয়েছিলেন,
সোনার বাংলা গান ।
হাজার ভাবে করতেন মিনতি,
চাল চোরাদের ডেকে,
দোহাই লাগে ভালো হয়ে যা,
সবাই এখন থেকে ।
চোর কি শোনে ধর্মের বাণী,
ভরতে পেটের ভুড়ি,
রিলিফের মাল,গরীবের চাল,
কম্বল করলো চুরি ।
যে যেখানে খেয়াল খুশির,
বসল চাঁদের হাটে,
ভিক্ষের রিলিফ নেতার পেটে,
বাঙলা উঠল লাটে ।
সোনার বাংলায় আসল ফিরে,
সবুর খানের দল,
সাজলো তারা খাঁটি লীগার,
খাঁটিরা হলো খল ।
চোরেরা এলো করতে চুরি,
গভীর জলের মাছ,
গরীব যারা রইলো গরীব,
আর ওরা,
আঙ্গুল ফুলে কলাগাছ !

অনাগত অতিথির জন্য

অপেক্ষার প্রহর কাটে না তো আর,
কবে আসবে সে।দেখা পাবো তার।
সাজায়ে রেখেছি তার আসনগুলো,
দেবো না’কো লাগতে দু’পায়ে ধুলো-
বুকের জমিনে আমি তুলে আদরে,
কাঁদতে দেবো না,তারে বরি সাদরে;
তার হাসি-খুশি আমার খুশি হবে,
অপেক্ষাতে আছি, কবে দেখা হবে ?
কবে দেখা হবে ? আসবে সেই ক্ষণ,
দিনে দিনে গুনি এই হল আগমন !
দিন কেটে যায় কান পেতে রই গো,
শুনবো তুমি এসে গেছো ওই গো !
আমার পৃথিবী আলোতে গেছে ভরে,
তুমি এসে গেছ এই চরাচরে ।
এসো সোনা,অনাগত অতিথি মোর,
তোমার সাথে আসুক রুপালী ভোর ।

চলে এসো অতিথি

বসন্ত এসেছে ফুলে-ফলে ভরে গেছে ধরা,
তৃষিত মাটি সতেজ হয়েছে কেটেছে চৈত্র খরা !
তুমি আসো না কেন ! ওগো অনাগত অতিথি,
পথ চেয়ে চোখ খুলে আছি সারাটি দিবস তিথি-
এবার এবছর যেন ধরেছে নতুন রঙের সাজ !
কান পেতে রই শুনতে রুপালী পায়েলের আওয়াজ ।
ছন্দে ছন্দে মন আনন্দে ভরবে ঘরখানি,
তুমি এই বুঝি এলে গো ! বুকে আকুল তড়পানি ।
আসার তারিখ জানিয়ে দিয়েছ শুধু এই শুনি,
তোমার পথপানে চেয়ে তো, সময়ের ক্ষণ গুনি ।
কারো আসার অপেক্ষা যে কত কষ্ট দেয় মনে,
তুমি এলে বুঝিয়ে দেবো তা ,আদরে সঙ্গোপনে ।
দুটি বাহু নিসপিস করে আগলে ধরতে বুকে,
তৃষার্ত ঠোঁট সিয়াম সাধনায় চুমু দেবো মুখে ।
হে আমার অনাগত অতিথি সোনার চেয়ে দামি,
এই পৃথিবী তোমার বাসযোগ্য করে যাবো আমি ।
অপেক্ষা আর সহে না পরাণে দেখবো সোনা মুখ,
তোমার হাসিতে ভালবাসা-বাসিতে ভেগে যাবে-
সব দুঃখ ।

(সি/স -০১ মে- তা/ই)