সিলেট বিভাগে নতুন করে ৬৬ জন আক্রান্ত

Desk Desk

News

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ১, ২০২০

সিলেটের সকাল রিপোর্ট: সিলেট বিভাগের আরো ৬৬ জনের একই সাথে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল এসব স্যাম্পল ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। সেখান থেকে শুক্রবার ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর আগে শু্ক্রবার পর্যন্ত সিলেট বিভাগে ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।