অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের শোক প্রকাশ Desk Desk News প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শোক প্রকাশ করেছেন। গত ৩ জুন (বুধবার) সিলেটের কোম্পানীগঞ্জের ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুবরণ করেন।অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। (সি/স-০৪ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: