নতুন করে অনলাইনে আসছে বর্তমান সিলেট,১৫ জুন আনুষ্ঠানিক যাত্রা Desk Desk News প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ স্টাফ রিপোর্টার:- পরিস্থিতির সর্বশেষ সংবাদ এই স্লোগানকে ধারণ করে ২০১৫ সালে যাত্রা শুরু দৈনিক বর্তমান সিলেট নামে। আগামী ১৫জুন থেকে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সিলেট www.bartomansylhet.com সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং বর্তমান সিলেট’র প্রকাশক ও সম্পাদক জহির রায়হান বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যাত্রা শুরু করলো বর্তমান সিলেট। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করবে আমার এই নিউজ পোর্টাল। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার নিরপেক্ষ জায়গা অনেকটা নষ্ট হয়ে গেছে। পাঠককে সঠিক খবর জানাতে ও নিরপেক্ষতার জায়গা নিশ্চিত করতেই আমাদের আগমন। দেশ বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বর্তমান সিলেট ডট কম হবে সিলেটের অন্যতম মুখপাত্র। (সি/স-০৪ জুন-তা/ই) SHARES আন্তর্জাতিক বিষয়: