লোভাছড়ায় পাথর ক্রয়-বিক্রয়ে উচ্চ আদালতের অনুমতি প্রদান Desk Desk News প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথরকোয়ারিতে পাথর ক্রয়-বিক্রয়ের অনুমতি দিলো সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ । হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই অনুমতি প্রদানের ফলে এখন থেকে লোভাছড়ায় পাথর ক্রয়-বিক্রয়ে আরো কোনো বাধা রইলো না। জানাগেছে, নদীপথ থাকায় লোভাছড়া পাথর কোয়ারিতে মুলত পাথর ব্যবসা হতো নদীর দু’পাড় কেন্দ্রীক। ব্যবসায়ীরা পাথর সংগ্রহ করে নদীর দু’পাড়ে পাথর মজুদ করতে রাখে। এর পর নিয়ম অনুযায়ী মজুদ পাথর থেকেই সারাদেশে পাথর সরবরাহ করে থাকেন সেখানকার বৈধ পাথর ব্যবসায়ীরা। কথা হয় পাথর ব্যবসায়ী জলাল উদ্দিনের সাথে। তিনি জানান, লোভা কোয়ারির অবস্থান হচ্ছে নদীর সাথে। ফলে প্রতিবারেই নদীর দু’পাড়ে সরকারের নিয়ম অনুযায়ী পাথর মজুদ করা হয় এবং সেখানে রক্ষিত পাথর দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। তিনি জানান, রক্ষিত পাথর নিয়ম অনুযায়ী সরবরাহ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকে একটি নিষেধজ্ঞা আসে। এই নিষেধাজ্ঞার পরে লোভাছড়ায় সকল প্রকার পাথর ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়। আর্থিক ঝুঁকিতে পড়েন অধিকাংশ পাথর ব্যবসায়ী। এ বিষয়ে পাথর ব্যবসায়ী বৈধ ইজারাদাররা দেশের সর্ব্বোচ্চ আদালতের স্মরণাপন্ন হলে মহামন্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রক্ষিত পাথর ক্রয় বিক্রয়ের অনুমতি প্রদান করেন। অনুমতির চিঠি ইজারাদারদের মাধ্যমে উপজেলা প্রশাসনের সব জায়গায় পাঠানো হয়েছে। অপর এক ব্যাবসায়ী জানান, মহামান্য সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশন বেঞ্চ ব্যবসায়ীদের রক্ষিত পাথর ক্রয় বিক্রয়ের অনুমতির কপি কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকতার কাছে পাঠানো হয়েছে। আশা করি স্থানীয় প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগীতায় এগিয়ে আসবেন। তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে ব্যবসায়ীরা যদি রক্ষিত পাথর ক্রয় -বিক্রয় করতে পারেন তাহলে অনেক বিপদগ্রস্ত মানুষ সহায়তা পাবেন, হাসি ফোটবে অনেক অসহায় দরিদ্র পরিবারের মাঝে। তিনি কোয়ারী ব্যবসায়ীদের পক্ষে মহামান্য সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছেন সেই আদেশকে মেনে নিয়ে রক্ষিত পাথর ক্রয় -বিক্রয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। (সি/স-০৫ জুন-তা/ই) সৌজন্যে:-সিলেট প্রতিদিন ২৪ ডট কম SHARES জেলা/উপজেলা বিষয়: