আবারো লকডাউনে যাচ্ছে পুরোদেশ Desk Desk News প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ সিলকো ডেস্ক:-দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখন নতুন পদ্ধতিতে শতভাগ লকডাউনে যাচ্ছে সরকার। কাল রবিবার রাজধানী ঢাকায় এই লকডাউন শুরু হওয়ার কথা। আগামী বৃহস্পতিবার এর মধ্যে দেশের অন্যান্য স্থানে লকডাউন কার্যকর হবে এলাকাভিত্তিক। স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রাজধানীর যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে, সেসব এলাকা আজ কালকের মধ্যে লকডাউন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সূত্র জানায়, প্রথম দফায় সরকার রাজধানী ঢাকাকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকা যে যে এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে এবং বেশি রোগী আক্রান্ত সেসব এলাকা চিহ্নিত করার কাজ প্রায় শেষ করা হয়েছে। এখন বিশেষজ্ঞদের অভিমতের ভিওিতে ওই এলাকাগুলো লকডাউন করে দেওয়া হবে।এরপর গাজীপুর ও নারায়ণগঞ্জের যেসব এলাকা সবচেয়ে বেশি রোগী রয়েছে সেসব এলাকা একই পদ্ধতিতে লকডাউন করা হবে। এবারের লকডাউন সর্বোচ্চ করাকরি আরোপ করা হবে। লকডাউন করা রেড জোন এর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবেনা। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ কমিটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ঢাকাসহ সারা দেশের বড় বড় শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত প্রায় সব এলাকায় প্রতিদিন শনাক্ত হওয়া আক্রান্তদের মোবাইল নম্বর চিহ্নিত করে ওইসব এলাকার ম্যাপ তৈরি করছেন। রাজধানীতে এই কাজ প্রায় শেষ। দেশের অন্যান্য এলাকায় এখনও চিহ্নিত করার কাজ চলছে। স্বাস্থ্য ও সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান মোবাইল নম্বরের মাধ্যমে রোগী চিহ্নিত করার পর যেসব এলাকায় সবচেয়ে বেশি রোগী দেখা যাচ্ছে সে এলাকাকে রেড জোন বলে ঘোষণা দিয়ে ওই এলাকা নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি লকডাউন করে দেওয়া হবে। একই পদ্ধতিতে ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনে ইয়েলো জোনকে ও লকডাউনের আওতায় নিয়ে আসা হবে।তবে এ ক্ষেএে ইয়েলো জোনে কেউ খুব জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান গতকাল বলেন, বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করছি আগামী কাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় লক ডাউন কার্যকর করার ঘোষণা আসবে। যেসব এলাকায় সবচেয়ে রোগীর সংখ্যা বেশি সে সব এলাকাকে লকডাউন করা হবে। তিনি বলেন আগামী বৃহস্পতিবারের মধ্যে একই প্রক্রিয়ায় সারাদেশে এই লকডাউন কার্যকর করা হবে। (সি/স-০৬ জুন-তা/ই) SHARES জাতীয় বিষয়: