মঞ্জু মিয়ার মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক Desk Desk News প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেট আওয়ামী লীগের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ এবং নিবেদিতপ্রাণ কর্মী মঞ্জু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি । শনিবার (৬ জুন) এক প্রেস বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, মঞ্জু মিয়া সিলেট আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ ও নিঃস্বার্থ কর্মী ছিলেন।মন্ত্রী আরো বলেন, তিনি আজীবন গণমানুষের কল্যাণে রাজনীতি করেছেন।তাঁর মৃত্যু সিলেটবাসী ও আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি। সিলেটের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। (সি/স-০৬ জুন-তা/ই) SHARES জাতীয় বিষয়: