সাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে যুবলীগের শোক প্রকাশ

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

সিলকো ডেস্ক:-  পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা আবদুল্লাহ রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্তায় শেষ নিঃশেষ ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে সাহান আরা আব্দুল্লাহ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর মামী হন।