করোনা সংক্রমণ রোধে সিলেটে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযান,১৫০ টি মামলা

Desk Desk

News

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

স্টাফ রিপোর্টার:-করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন,মাস্ক ব্যবহার না করে বাইরে ঘুরাফেরা করা, সামাজিক দুরত্ব না মেনে পন্য ক্রয় বিক্রয় করার অপরাধে সিলেটের ১০ টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫০ টি মামলা দিয়ে ৪৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৫০ টি মামলায় ওসমানীনগরে ১১ জনকে ২হাজার ৭ শত টাকা,বিশ্বনাথে ৯ জনকে ২ হাজার ১ শত টাকা,ফেঞ্চুগঞ্জে ১৪ জনকে ৩ হাজার ৩ শত টাকা,বালাগঞ্জে ২০ জনকে ২ হাজার ৯ শত টাকা,বিয়ানীবাজারে ১১ জনকে ১ হাজার ১ শত টাকা,জকিগঞ্জে ২৩ জনকে ৮ হাজার ৭ শত টাকা,কানাইঘাটে ১৬ জনকে হাজার ৭ শত টাকা,গোয়াইনঘাটে ১২ জনকে ৩ হাজার ১ শত টাকা,কোম্পানীগঞ্জে ১৪ জনকে জরিমানা ১০ হাজার ৭ শত টাকা এবং জৈন্তাপুরে ২০ জনকে ৭ হাজার ১ শত টাকা অনাদায়ে কারাদন্ডের বিপরিতে সর্বমোট ৪৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে এসপি সিলেট ফরিদ উদ্দিন (পিপিএম) বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

(সি/স-১১ জুন-তা/ই)