মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত Desk Desk News প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ সিলকো ডেস্ক:-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ আসে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। (সি/স-১২ জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: