ধর্মপাশায় সংঘর্ষে আহত রোগীর চিকিৎসা দিতে আসা সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

মোবারক হোসাইন (সুনামগঞ্জ থেকে):-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারাকোনা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন মজুমদার (৬৫)আর নেই। সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সংঘর্ষে আহত রোগীদের তিনি চিকিৎসা সহায়তা করার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাত আটটার দিকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের ছেলে অনলাইন নিউজ পোর্টাল তারুণ্য বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক লিপু মজুমদার বলেন,আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ।তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন। আমার আব্বুকে মহান আল্লাহ যাতে জান্নাতবাসী করেন এই জন্য সবার দোয়া চাই। আমাদের পরিবারের সকল ভাই বোন ও আত্বীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে মাইকিং করে জানাজার নামাজের সময় জানানে হবে।

(সি/স-১৯ জুন-তা/ই)