সীমান্তে খাসিয়া সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী খুন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর ৩টার দিকে কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে। বাবুল বিশ্বাস (৩৪) ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল জীবন পুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। (সি/স-২০ জুন-তা/ই) SHARES অপরাধ বিষয়: