বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকীতে কোম্পানীগঞ্জে দোয়া ও মাহফিলের আয়োজন

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

স্টাফ রিপোর্টার:-মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে কোম্পানীগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবছর সীমিত আকারে প্রতিষ্টা বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হচ্ছে। দোয়া ও মাহফিল উপলক্ষে আগামীকাল দুপুর ২ টার সময় উপজেলা সদরস্থ অডিটোরিয়াম প্রাঙ্গণে
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে।

এক প্রেস বার্তায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া বলেন,বিশ্বমহামারি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেই সাথে করোনাপ্রতিরোধে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস সিলকো সংবাদ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তি

(সি/স-২২ জুন-তা/ই)